মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২৫) ইং
সকাল ৭টায় এ অভিযান পরিচালনা করেন।
এসময় মোঃ শফিক ইসলাম (পিতা: মর্তুজ আলী, গ্রাম: দেবপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান চলাকালীন তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আাদালতে প্রেরন করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM