
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:) পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গাংনী উপজেলার গাংনী দারুস সুন্নাত খানকায়ে নেছারীয়া ও এতিম খানার পক্ষ থেকে এক বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ করা হয়।
র্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিশ্ব নবীর জীবনে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল হক ফারুকীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রুহুল আমিন আশরাফী, মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র,ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM