মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর হাতে বিদেশী পিস্তল ও গুলি সহ এক বিএনপি নেতা আটক। আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটা পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে
একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চার টার সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি আভিযানিক দল তার নিজ বাড়িতে গাংনী সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আজ রবিবার সকাল ৯ টার সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কার্যালয় থেকে পাঠানো প্রস বিজ্ঞাপ্তি মোতাবেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কার্যালয়ের কমান্ডার লেফ্টেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেফতার হয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM