স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ
সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এ সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,
“স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করেন। তিনি চুরি, ডাকাতি ও দুর্নীতির লাগাম টেনে ধরেছিলেন। অল্প সময়েই মানুষ স্বস্তি ফিরে পায়। বিএনপি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা রাজনৈতিক দল। আমরা যদি সেই আদর্শে এগিয়ে যাই, তবে আগামী দিনে দেশের উন্নয়নে বিএনপি বড় ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও বলেন,
“এক সময় সাভারে বিএনপির অবস্থান ছিল দুর্বল। কিন্তু আজ নির্যাতিত কর্মীরা এবং সাভারের সাধারণ মানুষ আমার সঙ্গেই আছেন। আমি সবসময় মানুষের কথা ভাবি এবং তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার লক্ষ্য সাভার পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান
১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল
৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম এছাড়াও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM