পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি"এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিষ্ঠান সমূহ ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এক র্যালি ও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১লা সেপ্টেম্বর২০২৫ সোমবার সকাল১০টায় উপজেলা সকল সরকারি, বেসরকারি ,আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ,ব্যবসা এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এই র্যালি বের করেন । বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পরিচালক কর্মী দিয়ে পরিচ্ছন্নতার কর্মী দিয়ে আবর্জনা পরিষ্কার করা হয়। পরে তিনি বলেন, ডেঙ্গু মশা এই সমস্ত আবর্জনা ময়লা ও জমাকৃত পানিতে লার্ভা সংগ্রহ করে, এরপর মানুষের শরীরে পড়ে হুল ফুটালে শরীরে ডেঙ্গু রোগ ছড়ায় । এতে রোগী মারাত্মক আক্রান্ত হয়। ওইটা থেকে রক্ষা পেতে আমাদের অফিস, বাড়ি, স্কুল ,কলেজের আঙ্গিনা সহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে এবং যেখানে সেখানে পানি জমিয়ে রাখা। যাতে করে সেখানে মশা তৈরি হতে না পারে ।তাহলেই আমরা এই ডেঙ্গু জ্বর থেকে পরিত্রাণ পাব এবং সকলে সুন্দর ও সুস্থ ভাবে বসবাস করতে পারবো।
পরিশেষে সকলকে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখার নির্দেশ প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM