নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা সমমূল্যের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি মাসের ৩০ দিনে প্রবাসীরা ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার (২২২ কোটি ৯০ লাখ ডলার) দেশে পাঠিয়েছেন। হিসাব করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ধরে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের সুবিধা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ অর্থ প্রবাসীরা বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে পাঠানোয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরে এসেছে।
এর আগের মাসে (জুলাই) রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড অর্জিত হয়েছে। এ সময়ে দেশে এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটিই দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দেশের অর্থনীতি যেমন স্থিতিশীলতা পাচ্ছে, তেমনি বৈদেশিক মুদ্রার জোগানেও আসছে স্বস্তি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM