রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: মেহেদী হাসান (৩২) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার মো: আ: রাজ্জাকের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম রাত পৌনে ৯টায় মতিহার থানার কাজলা এলাকার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, উক্ত ইয়াবা গুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো। উল্লেখ্য গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM