মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ আগষ্ট শনিবার উপজেলার চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি ভোটারদের ভোটের মাধ্যমে বেলা ১১ থেকে ভোট গ্রহন শুরু হয়ে ২টায় শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির কাউন্সিলের টিম প্রধান ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য মোঃআশরাফুল আলম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম প্রদীপ (মোটরসাইকেল প্রতীক) মোঃ নওশের আলী মোল্যা, (আনারস প্রতীক), সাধারণ সম্পাদক পদে এম মকিদ হাসান (উড়োজাহাজ প্রতীক), মোঃ আলী রেজা (তালা প্রতীক) এছাড়াও সাংগঠনিক পদে রোকন বিশ্বাস (মাছ প্রতীক) ও জামাল বিশ্বাস দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদন্দিতা করেন।
নির্বাচনের সভাপতি পদের রফিকুল আলম প্রদীপ মোটরসাইকেল প্রতীকে ২৪৬ ভোট, সাধারণ সম্পাদক পদে আলী রেজা তালা প্রতীকে ২৩৭ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে রোকন বিশ্বাস ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM