তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।শনিবার (৩০ আগষ্ট) মেলান্দহে নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান।রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা,শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান।কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান।তার বাবা প্রয়াত ডাঃ নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ-পরবর্তী সময়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রথম সংসদ সদস্য।বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন।টানা ৪র্থ বারের মত ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এ ছাড়া মানবাধিকার কমিশন, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।এবং ভবিষ্যতেও করবেন বলে জানান।রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করলেও সামাজিক কর্মকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন তিনি।
মেলান্দহের রাজনীতিতে পাশা পরিবার একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত।বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসেবে কিসমত পাশার অবদান ও নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM