দীপ্ত চক্রবর্ত্তীঃ
বৃষ্টি পড়ে ঘোর বরষায়
মুষলধারে বৃষ্টি হচ্ছে আজ,
পাপড়ি মেলে সদ্য ফোটা
ফুলের ভারি লাজ!
লুকাতে চায় নিজেরে তাই
পাতার আভরণে
ভেজা দেহের রূপ যে তাহার
নয়ন হরে,হৃদয় হরে।
বৃষ্টি তুমি,বৃষ্টি তুমি
থেমো নাকো আজ_
জানলা খুলে বসে আছি
যদি ডাকে ভুলে তাহার লাজ,
ওমনি আমি দ্বার পেরিয়ে
যাব তাহার কাছে,
আলিঙ্গনে জড়িয়ে তারে
আনব নিজের কাছে।
ফুলদানি নয় মনের ঘরে
রাখার মত ফুল
বৃষ্টি ঝরার ক্ষণেও যখন
আমাতে নয় মশগুল–
ঝড় উঠিয়ে আমার মনে,
বৃষ্টি ঝরে পথ চাওয়া দুনয়নে;
প্রাণে লাগে বিরহী হিল্লোল।
বৃষ্টি তুমি খবর দিও
ফুলকন্যারে তাই–
আমার শূন্য বাগানে যে
তারেই আমি চাই।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM