খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মনোহরদী
উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(২৭ আগস্ট)বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোহরদী থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায় কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।তিনি খিদিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের পুত্র।জানা যায়,কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন এবং পরিষদের দায়িত্ব পালন করে আসছিলেন।স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।মনোহরদী থানার ওসি (তদন্ত)মাহতাবুর রহমান জানান,চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM