ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে দুটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বুধবার (২৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মেহেদী বেকারীকে মোড়কের গায়ে মূল্য না রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা এবং রসুলপুর বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫২ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,
“নিরাপদ খাদ্যপণ্য প্রস্তুতকরণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। উৎপাদনকারীরা নৈতিকভাবে নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য উৎপাদনে দায়বদ্ধ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি ভোক্তাগণকে আহ্বান জানাই তারা যেন পণ্যের মান বিষয়ে সচেতন থাকেন।”নিরাপদ খাদ্য নিশ্চিত করনে, এবং জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM