মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। মতিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২৬ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার কাশিমালা এলাকা থেকে তাকে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ।
মোঃ আব্দুল মতিন উপজেলার মোহনপুর ইউপির কাশিমালা এলাকার মৃত অশোক মোহাম্মদের ছেলে। মতিন বাংলাদেশ আওয়ামী লীগ মোহনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি। মতিন ঐ ইউনিয়নে দলের ক্ষমতায় বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কাজেও জড়িত ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন সাংবাদিকদের জানান, মতিনকে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় আটক করে কোর্টে চালান করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM