মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন ভাঙা দেখে লাল নিশান উড়িয়ে সংকেত দেখান সাধারণ মানুষ। ফলে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। সোমবার সকালে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর আপ ৭৩১ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৬টার দিকে জামালগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন দক্ষিণ দিকে প্রবেশ করে। এর আগে স্থানীয়রা সেখানে ৭ ইঞ্চি পরিমাণ ভাঙা রেললাইন দেখতে পান। তাৎক্ষণিক লাল কাপড় উড়িয়ে চালককে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা কিছুক্ষণ আতঙ্কের মধ্যে ছিলেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ভাঙা লাইনে চটের বস্তা গুঁজে ট্রেনটি পার করেন। এতে এক ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।আক্কেলপুর রেলস্টেশন মাস্টার রেহেনা পারভীন বলেন, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইন সংস্কারের কাজ চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM