1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

রাজশাহী ব্যুরো ঃ প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদেরই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। এজন্য তাদের অবশ্যই ক্লাশের শিক্ষার পাশাপাশি হার্ডস্কিল ও সফ্টস্কিল অর্জন করতে হবে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১ম বর্ষের ২০২২-২০২৩ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদেরই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। এজন্য তাদের অবশ্যই ক্লাশের শিক্ষার পাশাপাশি হার্ডস্কিল ও সফ্টস্কিল অর্জন করতে হবে
ওরিয়েন্টেশনের শুরুতেই স্ক্রিনে রুয়েটের বিভিন্ন শিক্ষা, গবেষণা ও কো-কারিকুলার কর্মকান্ড নিয়ে নির্মিত একটি চমৎকার তথ্যচিত্র প্রর্দশন করা হয়। এরপর রুয়েটের একাডেমিক অর্ডিনেন্স, ডিসিপ্লিনারি রুলসসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা-২০২৩ কমিটির সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন রুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ইকবাল মতিন এবং দুই জন অভিভাবক ও দুই জন ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আজমাঈন ইয়াক্কীন সৃজন ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রভাষক ঐশী জ্যোতি।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় ও দপ্তর প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিখ হয়ে উঠেছে রুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের সাথে কোন ধরণের বুলিং কিংবা র‌্যাগিং করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে রুয়েট কর্তৃপক্ষ। এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এক প্রজ্ঞাপন জারী করেছে রুয়েট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD