রাজশাহীতে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড ।
আজ বুধবার ২৭ সে সেপ্টেম্বর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় রাজশাহীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদন্ড দিয়েছেন । সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন । রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসের চার তারিখে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় হাফিজুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে তার বিচার শুরু হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।#
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM