তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
আগামীকাল ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী দ্বি-বার্ষিক সম্মেলন।এই সম্মেলনকে সফল করতে এবং বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ (২২ আগস্ট) বিকাল ৫টায় জামালপুর শহরের বেলটিয়া এলাকায় সম্মেলনস্থলে জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন,দীর্ঘ ৮ বছর পর জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।এটি শুধু একটি সম্মেলন নয়, বরং আগামী দিনের সঠিক নেতৃত্ব বাছাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।আমরা আশাবাদী—এই সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্বে নতুন গতি ও প্রেরণা সঞ্চারিত হবে।
তিনি আরও বলেন,জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে এই সম্মেলন সফল করার জন্য কাজ করে যাচ্ছে। সব পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে নিরলস পরিশ্রম করছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় দলের নেতারা জানান, সম্মেলনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামীকালের সম্মেলনটি রাজনৈতিকভাবে জামালপুর জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM