মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী তানোর উপজেলায় আজ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন তানোর গোদাগাড়ী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।জানা গেছে,তানোর গোদাগাড়ী ১ আসনে জাতির নির্বাচন নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীরা।২২ আগস্ট গোদাগাড়ী উপজেলার আনাচে কানাচে সকলের সাথে গসংযোগ করেছেন,ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ গোদাগাড়ী উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এ বিষয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ভাগ্নে, আমি যদি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাই তবে তানোর গোদাগাড়ীকে ডিজিটাল উপজেলায় পরিণত করব এবং মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কাজগুলো গুরুত্বপূর্ণ সরকারে দেখব তিনি আরো বলেন আপনাদের সঙ্গে ছিলাম আছি এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে সার্বিক সহযোগিতা করে যাব,আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM