বিনয় দেবনাথঃ
আমার কেউ নেই...
চারিদিকে কত মানুষ, কত আপনজন,কত সংস্রর-সম্পর্ক, অন্তহীন রঙিন হাওয়াই মিঠার মতো বিচ্ছি ও ক্ষণস্থায়ী উড়ন্ত জলবুদ্ধ।
আমার আপন বলতে কেউ নেই,বড্ড একা আমি।
নীল গগনে অন্তর্দাহ জারুলবৃক্ষের নিচে একা বসে একটি সকাল এঁকে থাকি আমার রূপককব্যে।
সারাদিন ফাঁদ পেতে বসে থাকে ঘুঘুপাখি শিকারীরা, দেখে যেন মনে হয় ওরা মানুষ নয়, ওরা হিংস্র জানোয়ার, ওরা পাষান্ড।
তবুও তো ভালবাসা এঁকে থাকে মনের ভেতরে...
আমি ওদের দিকে চেয়ে থাকি।
আমার রূপককাব্যের পাতাগুলো বারবার উল্টায়ে দেখতে পাই যেন ঐ প্যারেডের আগে সামনে আসা সেই সব মুখগুলো।
আমি ওদের কাউকে খুব আপন একজন খুঁজি, কেউ যেন আমার আপন হয়ে ওঠে না।
হৃদপিন্ডে কান পাতলে আমি বুঝতে পাই যেন বিসর্জনের প্রতিমার মতো পরাকাষ্ঠা নিষ্প্রাণ,
যেন আশ্রিত ভোরের শিশির বিন্দুর মতো খুব একা।
আমি অন্ধকারে ডুবে মৃতের মতো কেবলি সবকিছু হারিয়ে বুকের ভেতর শুভ্র বরফের অব্যক্ত
বর্ণমালাহীন কষ্টের রূপককাব্য।
আমার কখনও কেউ হয়ে ওঠে নাই , কেউ নেই...
কেউ নেই আমার।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM