কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ রেলস্টেশনে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য বেচাকেনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান, রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন, মুভি বাংলা মাল্টিমিডিয়া’র জেলা প্রতিনিধি মোঃ জোনায়েদ হোসেন এবং স্টেশন এলাকার ব্যবসায়ীরা।
স্টেশন মাস্টার বলেন, “স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তা করব।”
রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন বলেন, “স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের নয়, এখানকার ব্যবসায়ী ও সাধারণ জনগণেরও দায়িত্ব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীরা তাদের উদ্বেগ প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের অযথা স্টেশন এলাকায় আড্ডা বন্ধে নজরদারি জরুরি। এ বিষয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষের আরও সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি স্টেশন চত্বরের দোকানগুলোতে চুরি বা ডাকাতির মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়েও নজরদারি বাড়ানোর দাবি ওঠে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জ রেলস্টেশনকে নিরাপদ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM