উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে। জড়িত মোঃ নূর নবী (২২) ও হারো (৪২) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নূর নবী (২২) নড়াইল সদর থানাধীন ভাটিয়া গ্রামের মোঃ আসলাম শেখের ছেলে ও হিরো (৪২) নড়াইল সদর থানাধীন বড়াশুলা গ্রামের মোঃ সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২০ (আগষ্ট' রাতে নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড মহিসখোলা গ্রামস্হ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, ও এএসআই(নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ নূর নবী (২২) ও হিরো (৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত তিপ্পান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM