নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে দুই ভাতিজার হাতে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধি আপন চাচা খুন হয়েছে বলে জানা গেছে । আজ সোমবার রাত ১১ টার দিকে উপজেলার তেজনন্দী গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের আমির উদ্দিনের ছেলে । এই ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আত্রাই থানা ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় পারিবারিক কহলের জের ধরে এই খুনের ঘটনা ঘটে । আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিন্তু আসামি দুই ভাতিজা পালিয়ে যায় তাদেরকে গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতার জন্য পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM