বিনয় দেবনাথঃ
অতীত-বর্তমান-ভবিষ্যৎ সম্পর্কে বলার কিছুই নেই।
অক্ষরগুলি মিলিয়ে নিলেই হবে - দাবিটা কি করে করি?
এর যেন নিছক ছাড়া কিছু নয়।
নিরবেই থাকি আকসার জীবনের গড়াগড়ি দিয়ে যেন অন্ধকারে ঢাকি।
মুখ: শিকস্তি ঘোর অরন্যের মতো নিশ্চুপ আছি ,
সত্তার হেরে যেন- কী জটিল রোদ্দুরে ছায়ায় বাঁচি।
এ অরন্যে কি যে হয় মাঝে-মধ্যে বেয়াড়া চঞ্চল হয়ে ওঠে বলে ঘটে যায় বিস্ফোরণ সুখের অঞ্চল-
বেশুমার এ প্রান্হশালা বুভুক্ষুতে অহর্নিশ মৃত্যু-ভাঘ যেন আছে ওৎ পেতে,
অশরীরি দাই-মা ঘুম পাড়ানিয়া গান গেয়ে যায় অসহায় অন্ধকার ছায়া হতে।
কংকালের ডালপালা বুকে নিয়ে মৃত্যুরই বাগিচা হয়ে উঠে ,
কেউ কি এ কথা মেনে নিবে?
নীলিমায় চঞ্জুর ইস্পাতি ছিন্নভিন্ন হিংস্রতায় তাহলে আমিও কি আত্মঘাতী?
রক্ত গোলাপের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে নতজানু হয়ে পোষাক ছাড়িয়ে সর্বক্ষণ করে স্তর -
হাজার হাজার শিশু চাঁদকে বেলুনের মতো মিঠাই খেলার সাধ বাঁধে ভর।
আমি দেখিনি কিছুই এতো শুধু দৃষ্টিরই বিকার -
শত্রুদের কুয়েদ খানায় ঘানি টেনেছে এসব দেখে যেন জানাই ধিক্কার।
পারি না মিথ্যার প্রাসাদ ছাই করে দিতে,
পারি না সবকিছুর তাসের ঘর মিসমার করতে।
এ-সব সবকিছুতেই এক দরবারের ফর্দ
যেন গাছপালার মতো #বাকরুদ্ধ।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM