নার্গিস আক্তার
পিতা মাতার কান্নার ধ্বনি
এক সমুদ্র ঢল
খোকা খুকু আয়রে ছুটে
আমার সঙ্গে চল।
মা বাপের চোখের নোনা জল
থামছে না কিছুতে
সন্তানের ছবি ভাসছে বুকে
মুছছে না কিছুতে।
স্বপ্নে আঁকা রঙিন ছবি
অশ্রু জলে ভাসে
ঘুম নেই দুই চোখের কোনে
ক্ষণে ক্ষণে ভাসে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM