ইমদাদুল হক রানা, রাজবাড়ী প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বালিয়াকান্দি উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারী কর্মকর্তা মোঃ সজীবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এহসানুল হক শিপন বলেন,
নিরাপদ খাদ্য আমাদের জন্য বড়ই চ্যালেঞ্জ সবাই যদি চোর হয় তাহলে তাহলে কিভাবে উন্নয়ন হবে অপরাধ প্রবণতা যদি বেশি হয় তাহলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে। আমাদের সবাইকে সচেতন হতে হবে তাহলেই দেশে উন্নয়ন সম্ভব। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনি বলেন, দেশে মাছের চাহিদা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন (গালিব),উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার,বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের (বালিয়াকান্দী)সাবেক সহ-সভাপতি সমীরকান্তি বিশ্বাস
বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা করতে হলে চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ করতে হবে। এগুলো স্বাদুপানির মাছের পোনা ধ্বংস করে দিচ্ছে। এজন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সফল মৎস্য চাষী মোঃ জনাব আলী ও মোঃ জাহিদুল ইসলাম মাছ চাষে লিটার ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।বক্তারা আরো বলেন, “মাছ চাষকে বীমার আওতায় আনতে হবে। এতে শুধু মৎস্য খাতের উন্নয়নই নয়, বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব।”অনুষ্ঠানের শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM