ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও টিআইবি’র আয়োজনে ২৭/০৯/২০২৩ইং বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা টিআইবি’র সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা তথ্য অধিকার নিশ্চিত করতে ও তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহের পরামর্শ দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM