আব্দুল লতিফ ভ্রাম্যমান রিপোর্টারঃ
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহন নামের (যাহার রেজি: নং ঢাকা মেট্রো -জ -১৪-২১৩৯) একটি বাসের চাকার নিচে ওই ব্যক্তি চাপা পড়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM