ইবি প্রতিনিধিঃ
পথশিশুদের নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন— ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আঁখি খাতুন।
শুক্রবার (১৫ আগস্ট) সিআরসি ফাউন্ডেশন এর সভাপতি মোঃ রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব মুন্সী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন —সহ সভাপতি: আনোয়ার হোসেন মঞ্জু, হাসিবুর রহমান, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক: রমজান আলী রজব, মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল গালিব, সহ সাংগঠনিক সম্পাদক: আঁখি আলমগীর, অর্থ সম্পাদক: মাহবুব আলম, উপ-অর্থ সম্পাদক: মোসা. রদিফা মুমতাহিনা, দপ্তর সম্পাদক: শিফউদ্দিন সিদ্দিক, উপ-দপ্তর সম্পাদক: রুবায়া হোসেন, প্রচার সম্পাদক: মাহফুজা আলী নিশাত, উপ প্রচার সম্পাদক: মোঃ সাঈদী হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: মোঃ সানজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: সায়মা বিনতে সায়েম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ মারুফ হাসান নাহিন, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: খায়রুল ইসলাম প্রান্ত।
এছাড়া ইবি সিআরসি স্কুল পরিচালনার জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।এর দায়িত্বে রয়েছেন— স্কুল পরিচালক: মোঃ আজিজুর রহমান, শিক্ষা ও পাঠচিত্র বিষয়ক সম্পাদক: তানভীর আহমেদ, স্কুল ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক: সাধনা ইসলাম, অর্থ সম্পাদক: মারুফ হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক: তানমিন জাহান।
নবনির্বাচিত সভাপতি মোঃ নাজমুল হাসান বলেন, “সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহর দরবারে,
যিনি আমাকে এতবড় একটা সম্মানে সম্মানিত হওয়ার তাওফিক দান করেছে। সিআরসি প্রতি ভালোবাসা থেকেই ২০২২ সালে সিআরসি ইবি শাখার সাথে যুক্ত হই। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি এই অসহায় পথ শিশুদের পাশে দাঁড়াই, তাহলে একদিন আমাদের দেশ পথশিশু মুক্ত করা সম্ভব। আর আমরা সিআরসি এই কাজটাই বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই সবার কাছে দোয়া চাই আমরা যেন সিআরসির মুল লক্ষ্য বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ।”
প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত করবো পৃথিবী পথশিশু মুক্ত’— এই স্লোগানকে ধারণ করে সিআরসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২০১৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের এলাকার পাশ্ববর্তী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। তাদের নিয়ে একটি স্কুলও পরিচালনা কর সংগঠনটি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM