স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আজ শুক্রবার সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মিনারুল কৃষিকাজ করতেন এবং তার ঋণ ছিল বলে জানা গেছে। তারা মাটির ঘরে বসবাস করতেন। চারজনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ, আর দক্ষিণের ঘরে বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের মরদেহ পাওয়া যায়।চঞ্চল্যকর এই ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মানসিক হতাশাগ্রস্থ ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মরাদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুই সন্তান ও স্ত্রীকে হত্যাকারী ও নিজে আত্মহত্যাকারী মিনারুলের তার পিতাকে সব মৃতদেহের সৎকারে টাকা ব্যয় না করতে বলে চিরকুট লিখে যান।এলাকাবাসীদের অনেকে তার সূত্র ধরে বলেছে মিনারুল ও তার পিতার দায়িত্ব কর্তব্য পালনে ইসলামের জ্ঞান ছিলনা তাই একই পরিবার 'র ৪ জনের এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM