রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) গতকাল ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১০টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সিহাব হোসেন (২৪), পিতা মোঃ শহিদুল ইসলাম, ইউসূফপুর, থানা-বেলপুকুর, রাজশাহী। মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা মোঃ ওয়াজ নবী, ক্ষুদ্রজামিরা, থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৪ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত আসামীরা চারঘাটের সীমান্তবর্তী চর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয় করছিল।তারা স্থানীয় মাদক চক্রের অংশ হিসেবে ফেন্সিডিল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সরবরাহ করত।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাসী, অস্ত্র ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM