মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, আরডিসি রনি খাতুন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।
আলোচনা সভার আগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM