মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
রায়পুর উপজেলা (লক্ষ্মীপুর) ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংকের উদ্যোগে ৫০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়ে সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও ব্যাংকের উপমহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মোঃ আরশাদ আলী, পূবালী ব্যাংক পিএলসির রায়পুর উপজেলা শাখার ব্যবস্থাপক মশিউর রহমান শাহিন, রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ প্রমুখ।
আয়োজকরা জানান, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি মাচ্চেন্টস একাডেমি, কামিল মাদরাসা, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও মহিলা কলেজসহ ৮টি স্থানে ৫০০ টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপকূলীয় এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরমধ্যে নারিকেল গাছের রোপনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ও অঞ্চল প্রধান হাফিজুর রহমান বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠান ও জলোচ্ছ্বাসসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় বনায়নের গুরুত্ব অপরিসীম। বেশি বেশি গাছ লাগালে সামাজিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। আমাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বৃক্ষরোপণের বিষয় নির্দেশনা দিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM