মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃমোঃ
রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড়ে সংবাদ সংগ্রহকালে “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার পর স্থানীয় জনগণ দ্রুত হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম বাবলা।
সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের প্রেক্ষাপটে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি এবং গণতন্ত্রকে দুর্বল করে।” তারা অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM