পুষ্প রানী সরকার
ওরে মানুষ তোদের নেই কি হুস
শুনেছি বিধাতা গড়েছে তোদের,
মান আর হুস দিয়ে ভরপুর।
বুঝে কেন অবুঝ তোরা ঘটাস- অঘটন,
ঘাড়ে গিয়ে পড়িস অন্যের,
করবি বলে খুন।
ভাবিস না পাছে তোর যে কি হবে,
আইন তোরে ছাড়বে না সাজা তোরে দিবে।
অপরাধ করে সাজা পায়নি এমন- দেখিনি যে আমি,
মানুষ যদি না দিতে পারে দেবে অন্তর্যামী।
আইন চলবে নিজের গতিতে হবে না যে কাজা,
পাপের ঘড়া পূর্ণ হলে অবশ্যই পাবে সাজা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM