মহসিন আলম মুহিন
মানুষ হয়ে মানুষকে তুমি, কেন করো অবহেলা,
সরলতা আর বিশ্বাস নিয়ে কেন লুকোচুরি খেলা।।
মা-বাবার আদরে বড় হও কদরে সুন্দর হেসে-খেলে,
নেওনা কেন খোঁজ-খবর পড়ন্ত বিকেলে বৃদ্ধাশ্রম তালাশ চলে।।
ভাই-বোন একসাথে পড়ালেখা, খেলা, ঘুমপাড়া, 'ছোটকালে চলে,
বড় হলে মাথা, স্বার্থ ভরে হেথা, কত কূটকৌশল খেলে।।
আত্মীয়-স্বজন বড়ই আপনজন, কেন যায় তারা ভুলে?
জায়গা জমি ভাগে হলে কমই, সরাসরি অবহেলা কেন চলে।।
প্রেমের বাজারে বড্ড মন্দা, গান্ধা, সাজা-মজার স্থলে,
স্বামী-স্ত্রী অমিল, প্রেমিক প্রেমিকাতে গরমিল অবহেলার ঢেউ তোলে।।
সৎ আর সততায় অবহেলা স্থান পায়, সুন্দর পায়ে দলে,
মানুষের আমানত করে' খেয়ানত- সর্বত্রই অনিয়ম চলে।।
মহাজন-ক্রেতা মিল নেই তথা, ভক্তি শ্রদ্ধায় চলে কালা,
কত লিখবো, না থাক, পথ চেয়ে থাকি দূর হোক অবহেলা।।
আল্লাহ-রাসুলের মত, মুক্তির পথ, বুঝেও না বোঝার ভান-ছলাকলা!
কেন ধরো কালো-ছেড়ে সব ভালো? কেন এতো অবহেলা।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM