রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পিওএম কনফারেন্স রুমে সকাল ১১ টায় ATA (US Dept. of State)-এর তত্ত্বাবধানে আরএমপি’র Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের অংশগ্রহণে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। তিনি বক্তব্যে বলেন, "ATA (US Dept. of State)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষায়িত ট্যাকটিকাল মেডিকেল ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হলো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসা মূল্যায়ন (Medical Evaluation) নিশ্চিত করা। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যে কোনো সঙ্কটময় মুহূর্তে আহত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা গেলে অনেক ক্ষেত্রে প্রাণহানি রোধ সম্ভব। এটি এমন এক বিশেষ দক্ষতা যা সবার কাছে থাকে না, কিন্তু জীবন রক্ষার ক্ষেত্রে যার গুরুত্ব অপরিসীম।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি - চলতি দায়িত্ব) জনাব মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ATA-এর প্রশিক্ষক Mr. Richard Roman এবং কোর্সে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM