মো: ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট (রবিবার) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ গেইটের সামনে ঘাটাইল প্রেস ক্লাব , জাতীয় সাংবাদিক সংস্থা, ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব ঘাটাইলের সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ বক্তারা তাদের বক্তব্যে গাজীপুরে দৈনিক প্রতিনিদের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার তীব্র নিন্দা, হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার করে ফাঁসির দাবি একই সাথে সকল সাংবাদিকদের নির্যাতনকারীদের বিচার দাবী করে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তয়নের জন্য বর্তমান সরকারকে ব্যবস্থা গ্রহণ করারও দাবী করেন। এ সময়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান, মোহনা টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক মানবজমিন ঘাটাইল প্রতিনিধি এবিএম আতিকুর রহমান, আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব , দৈনিক বাংলাদেশের আলো ঘাটাইল প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, বাংলা নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি রাহাতুজ্জামন, দৈনিক ঢাকা প্রতিদিন ঘাটাইল প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ টুডের প্রতিনিধি নজরুল ইসলাম। এসময়ে আরোও উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ,মাই টিভি ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া, চ্যানেল এস ঘাটাইল প্রতিনিধি মারুল হোসেন, নিউজ টুয়েন্টি ওয়ান ষ্টাফ রিপোর্টার ইয়ামীন হাসান, দৈনিক লাখো কণ্ঠের ঘাটাইল প্রতিনিধি নাসির উদ্দীন রিপন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের মোঃ শফিকুল ইসলাম, দৈনিক মজলুমের কণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম রাজু, মুভি বাংলা টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ আশিক, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজিম উদ্দীন, দৈনিক সংগ্রামের ঘাটাইল প্রতিনিধি খায়রুল ইসলাম। দৈনিক সকালের শিরোনামের মাঈনুল ইসলাম স্বপন, দৈনিক দৃষ্টি প্রতিদিনের প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক চৌকস প্রতিনিধি সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার ঘাটাইল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক গণমানুষের কন্ঠ ঘাটাইল প্রতিনিধি আঃ রহিম, দৈনিক সকাল ও দৈনিক নয়াকণ্ঠ ঘাটাইল ও উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক আই বার্তা জেলা প্রতিনিধি ইমরান হোসেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM