হারুন রশিদ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
১০ আগস্ট ২০২৫, রোববার গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে পৌরসভার ১১ নং ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৪০)-এর হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা ও ১ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে তার ভাই মোঃ রানা (৩৬) পলাতক রয়েছেন।
এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM