মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার( নওগাঁ)
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান হিমেল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, মামলা ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোকছেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,মোঃ শহিদুল ইসলাম, বিপ্লব কুমার সহ নওগাঁ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ পত্নীতলা উপজেলার সাংবাদিক মাহমুদুন্নবী, রবিউল ইসলাম, আলমগীরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা আসাদুজ্জামান হিমেল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM