রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মুকেশ সরকার (৪৫) রাজশাহী মহানগরীর মতিহার থানার বাসিন্দা, মো: পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো: জাহাঙ্গীর আলাম (৫২), মো: জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫) বোয়ালিয়া মডেল থানার বসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ (৭ আগস্ট দিবাগত) রাতে এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম দিবাগত রাত সাড়ে তিনটায় বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার একশত টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM