গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ বাংলা ড্রেজার বিকল ও সংযোগ বিচ্ছিন্ন সহ ধ্বংস করেছেন ইউএনও নাহিদুর রহমান। আজ শুক্রবার (৮ই আগস্ট) সকালে মরা পদ্মায় এ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফকির পাড়ায় ২টি, একই ওয়ার্ডের গফুরের দোকান সংলগ্ন স্থানে ১টি, ৬নং ওয়ার্ডের সৈদালী পাড়ায় ১টি ও ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে ১টি সহ মোট ৫টি ড্রেজার ধ্বংস করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে নিয়মিত গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM