মহসিন আলম মুহিন
আঁখির কোণে এতো জল, করে শুধু টলমল,
দিন কাটে না, রাত কাটে না, কষ্টে' চলাচল।।
আজও যে পারি না, চলতে সোজা হয়ে পথে,
পারি না এ কথা, ভালো করে খুলে' বলতে।।
একটা অঘটন কেড়ে নিল সব সুখের স্বপন,
সাজানো-গোছানো বাগানে 'হুতুমের বিচরণ।।
আশা গুলো সব তুলার মতো এলোমেলো উড়ে,
শরীরের বল, মনের বল, হারিয়ে মাথা ঘোরে।।
কেহ বা অল্প আশ্বাস দেয় আছি তোমার পাশে,
মাস পেরিয়ে বছর গড়ায়' তাতে কি জীবন বাঁচে।।
কেউ রাখে না খবর আর যারা ছিলো সারাক্ষণ,
দুঃখের দহনে, স্মৃতির অনলে, ভেসে যায় দু'নয়ন।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM