ইমদাদুল হক রানা, রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের গর্বিত সন্তান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগর মন্ডলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সাগরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ সাগর ছিলেন একই গ্রামের মো. তোফাজ্জল হোসেন মন্ডলের পুত্র।
পুষ্পস্তবক অর্পণ করেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন
বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভেজ
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন
উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ
প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান
আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণআন্দোলনের যোদ্ধা মো. ফিরোজ উদ্দিন, রবিউল খান, মো. রুহুল আমিন, শিহাবের পিতা লোকমান শেখ, রতন মোল্লা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ।
পরে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন পুনরায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।
অনুষ্ঠানের শেষে শহীদ সাগরের পরিবারবর্গের পক্ষ থেকে তার পিতা মো. তোফাজ্জল হোসেন মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সবশেষে শহীদ সাগরের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM