রাজশাহী ব্যুরোঃ
জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে আজ ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে " জুলাই গণঅভ্যুত্থান দিবস"পালন করা হয় । এ উপলক্ষে সকাল নয়টায় রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ, ন , ম মোফাখখারুল ইসলাম রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ , সিএনবি মোড় , রাজশাহীতে পুষ্প স্তবক অর্পণ করেন । এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থান দিবস - ২০২৫ কমিটির আহবায়ক রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ ইব্রাহিম হোসেন । আরো বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড , শামীম আরা চৌধুরী । জুলাই গণ অভ্যুত্থান দিবস - ২০২৫ এর তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ, ন , ম মোফাখখারুল ইসলাম ।
পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে জুলাই গণ অভ্যুত্থান দিবস - ২০২৫ উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মোঃ রহমতউল্লাহ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM