হারুন রশিদ দিনাজপুর প্রতিনিধিঃ
শনিবার (২ আগস্ট ২০২৫) ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জায়েদ আলী জাফরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের সোকেসের নিচের ড্রয়ার থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। বাড়িটি মোঃ সিরাজুল ইসলামের মালিকানাধীন, আর অভিযুক্ত ভাড়াটিয়া হলেন মোঃ বাপ্পি ইসলাম।
তবে অভিযানের আগেই মাদক ব্যবসায়ী বাপ্পি ইসলাম পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা।
এ বিষয়ে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে পলাতক দেখানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM