ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী হারুন-অর-রশীদ হারুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান,জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু জাফর মিয়া। বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের হাতে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম হস্তান্তর করা হয়। নেতারা জানান, দলের কার্যক্রম গতিশীল করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM