আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বিজ্ঞান ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা বিশ্ব বরেণ্য বিজ্ঞানী, দার্শনিক, স্বদেশপ্রেমিক, দানশীল ও একজন আদর্শ শিক্ষক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী খুলনার পাইকগাছায় নানা আয়োজনে পালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত মহান বিজ্ঞানীর নিজ বাসভবনে দিনব্যাপী আয়োজিত হয় স্মরণসভা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মিস লাভলী ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
রাজনৈতিক অঙ্গন থেকেও অনুষ্ঠানে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন ও এস কে মহিবুল্লাহ।
উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ আজিজুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অসাধারণ বৈজ্ঞানিক গবেষণা, দেশপ্রেম ও জীবনদর্শন নিয়ে বক্তব্য রাখেন। তারা নতুন প্রজন্মের মাঝে তাঁর কর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM