গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক সুমন পালমার পরলোকগমন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এর ০৪ নং ওযার্ড এর দড়িপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সমর রোজারিওর ৩য় সন্তান সুমন পালমা(৪৪) আজ ২৬ সে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৫টার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সুমন পালমা কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে রেখে মৃত্যু বরন করেছেন।
সুমন পালমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জে মাটি ও মানুষের প্রান প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি শোক প্রকাশ করেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন গভীর শোক প্রকাশ করেন। আজ বিকাল চার ঘটিকার সময় দড়িপাড়া মিশনে প্রাথনা করে শেষ সমাধিস্থ করা হয়।
সুমন পালমার মৃত্যু সংবাদ শুনে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী নেতৃত্বে উপজেলা শ্রমিক লীগের একটি প্রতিনিধি দল সুমন পালমার বাড়িতে মেহের আফরোজ চুমকি আপার পক্ষ থেকে শোক সন্তোস্ত পরিবার কে সমবেদনা জানাতে ছুটে যান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM