ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য হান্ড্রেড হিরোদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য ৪০ জন হিরোদের এবং ৭২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে স্বীকৃতি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট ভারপ্রাপ্ত অফিসার (ওসি) ইমাম জাফর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট এপি'র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, রোজালিন মিতু কোড়াইয়া প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM