হরিণাকুণ্ডুতে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদেন ভিত্তিতে হরিণাকুণ্ডু থানার এস আই শ্যামল মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর মাঝের পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রিপন হাসান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রিপন হাসান হরিশপুর গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাজা ক্রয় বিক্রয় করে আসছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, ৫০ গ্রাম গাঁজা সহ এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM